আমাদের বাংলাদেশের দুইটি সিম কোম্পানি হলো রবি ও বাংলালিংক।
আপনি হয়ত বাংলালিংক ও রবি সম্পর্কে দুইটি অজানা তথ্য জানেন না।
অজানা তথ্যটি জানতে হলে আপনাকে জানতে হবে দুইটি ওয়েবসাইট সম্পর্কে।
১. পিন্টারেস্ট
২.কোরা
একটা হলো ফটো শেয়ারিং ওয়েবসাইট আর অন্যটি হলো প্রশ্নোত্তর ওয়েবসাইট কোরা।
অজানা ও মজার তথ্য জানতে পিন্টারেস্ট ও কোরা সম্পর্কে কিছু সাধারণ তথ্য ;
পিন্টারেস্ট(Pinterest): পিন্টারেস্ট হলো একটা ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন কোম্পানি, যারা শুধু ছবি(ফটো) শেয়ারিং ওয়েবসাইট হিসেবে কাজ করে থাকে।
পিন্টারেষ্ট ব্যবহারের জন্য প্রথমে নিবন্ধন (Registration) করতে হয়। তারপরে আপনি আপনার যেকোনো ফটো পিন্টারেস্ট এ আপলোড করতে পারবেন।
পিন্টারেস্ট ওয়েবসাইটটি পল শিয়ারা, ইভান শার্প এবং বেন সিলবারমান নামে তিনজন উদোক্তা প্রতিষ্ঠা করে।
পিন্টারেস্ট ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মধ্যে একটি ছোট কোম্পানি কোল্ড ব্রিউ ল্যাবস কর্তৃক পরিচালিত হয়। তবে বেন সিলবারম্যান কে আসল প্রতিষ্ঠা বলা হলেও পল শিয়ারা ও ইভান শার্প কে ও প্রতিষ্ঠাতা বলা হয়। পিন্টারেস্ট ওয়েবসাইট বানাতে প্রথমে বেন সিলবারমান উদ্যোগ নিলে পরে পল শিয়ারা ও ইভান শার্প যোগ দেয়। আজ ১১ বছর আগে পিন্টারেস্ট মার্চ মাসের ২০১০সালে প্রথমে সবার জন্য উন্মুক্ত করা হয়।
পিন্টারেস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট হলো Pinterest.com
কোরা (Quora): কোরা একটি প্রশ্নোত্তরের ওয়েবসাইট।
যেখানে একজন ব্যবহারকারী প্রশ্ন করতে পারে এবং অন্যান্য ব্যবহারকারীরা সেসব প্রশ্নগুলি নিজেদের মতামত দিয়ে উত্তর দিয়ে থাকে। এছাড়াও কোরায় রয়েছে গ্রুপ খোলার সিস্টেম।
কোরা কোম্পানিটি আজ থেকে প্রায় ১২ বছর আগে ২০০৯ সালের জুন মাসের ২১ তারিখে প্রতিষ্ঠা করার সময়ে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
বর্তমানে কোরার সিইও হলো অ্যাডাম ডি'অ্যাঞ্জেলো। যিনি কোরা প্রতিষ্ঠার পর থেকেই সিইও পদে রয়েছে।
কোরার সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্টেইন ভিউ এ অবস্থিত।
২০০৯সাল থেকে ২০১৮ সাল পযন্ত কোরার আয় প্রায় ২০ মিলিয়ন USD ডলার।
কোরার বাংলাদেশের বাংলা ভাষার ওয়েবসাইট হলো bn.quora.com।
অ্যাডাম ডি অ্যাঙ্গেলো ও তার বন্ধু চার্লি চিভার কে নিয়ে কোরা প্রতিষ্ঠা করেন।
বাংলালিংক ও রবি সিম দিয়ে আপনি কোরা ও পিন্টারেস্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না
যদি আপনি রবি সিমের এমবি ব্যবহার করেন তাহলে আপনি পিন্টারেস্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না।
আবার যদি আপনি বাংলালিংক সিম ব্যবহার করেন তাহলে আপনি কোরাতে প্রবেশ করতে পারবেন না।
যদিও ভিপিএন দিয়ে প্রবেশ করতে পারবেন।
কিন্তু অধিকাংশ এই দুই কোম্পানীর সিম দিয়েই আপনি বাংলালিংক সিম দিয়ে কোরা ও রবি সিম দিয়ে পিন্টারেস্ট ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন না।
আজ এ পযন্তই ছিলো দেখা যাবে আবার কোন নতুন আর্টিকেলে, এ পযন্ত সবাই ভালো থাকবেন।
0 মন্তব্যসমূহ