Ticker

6/recent/ticker-posts

শয়তানকে মারতে আরেক শয়তানের আগমন - Inner Demon (2014) Movie Explain in Bangla ২০১৪

Inner demon, inner demon movie explain, inner demon movie bangla, inner demon movie bangla subtitle,


মুভির প্রথমে আমরা স্যাম নামে একটি মেয়েকে দেখতে পাই। যে কিনা বাসায় তার ছোট বনের সাথেই থাকে। 

স্যাম যখন কাজে ব্যস্ত থাকে তখন তার ছোট বোন তার সামনে আসে এসে বলে যে আমি ঘুমাতে পারছি না। ঘুমাতে গেলে বিছানার নিচে থেকে কে আজব প্রাণীর শব্দ আসে।

এসব শুনে স্যাম তার বোন কে নিয়ে তার বিছানার নিচে চেক করে। কিন্তু স্যাম কিছুই পায় না। স্যাম তার বোনকে বলল দেখো এখানে কিছুই নেই। এখন তুমি ঘুমাতে পারো। বোন কে ঘুমি পাড়িয়ে দিয়ে স্যাম ও ঘুমাতে চলে যায়।

স্যাম ঘুমিয়ে গেলে গভীর রাতে কে যেন তার দরজায় নক করে। দরজার কাছ গেলে স্যাম দেখতে পায় একটা মহিলা তার কাছে সাহায্য চাচ্ছে। ঐ মহিলার গাড়ীটি নষ্ট হয়ে গিয়েছে।

মহিলার ফোনের চার্জ ও শেষ হয়ে গিয়েছে। ঐ মহিলা ফোন করার জন্য স্যামের ফোন টা চায়। স্যাম মহিলা টাকে দেখে চলে যেতে বলে। কারন স্যাম মহিলাটাকে দেখে ভয় পাচ্ছিলো।


তখন স্যামের ছোট বোন বাহিরে বেরিয়ে আসে। আর স্যাম কে বলে আমি আবার ও আজব শব্দ শুনতে পেয়েছি। স্যাম তখন তার ঘরে তাকিয়ে দেখে একটা লোক তাদের ঘরে বসে আছে। লোকটাকে দেখে স্যাম তার ছোট বোন কে নিয়ে একটি রুমে লুকিয়ে যায়।


আসলে ঐ মহিলা আর ঘরে থাকা লোকটা স্বামী স্ত্রী। এরা দুজন মিলে মানুষ দের ধরে ধরে খুন করে। আর এখন স্যাম ও তার বোন কে কিডন্যাপ করতেই এখানে আসছে।


যে মহিলাটি আসছে তার নাম ড্যেনিস। ড্যানিসের স্বামী স্যাম ও তার বোন কে খুঁজতে থাকে। এদিয়ে স্যাম ও তার বোন খাটের নিচে লুকিয়ে আছে। ড্যানিসের স্বামী স্যাম ও তার বোন কে ধরে ফেলে। তাদের দুজন কে ধরে কিডন্যাপ করে নিয়ে যায়।

স্যামের জ্ঞান ফিরলে দেখতে পায় তাকে গাড়ীর পিছনে আটকিয়ে রেখেছে। স্যাম গাড়ীর পিছনে এক টুকরো রড খুজে পায়। রড দিয়ে স্যাম নিজের বাধন খুলে ফেলে। এরপরে স্যাম রড দিয়ে গাড়ীর চাকা পাঞ্চার করে ফেলে। 

এরপরে গাড়ি থেমে যায়। যখন ড্যানিসের স্বামী গাড়ির পিছনের কাভার খুলে তখন স্যাম রড দিয়ে তাকে আঘাত করে ঐ খান থেকে পালিয়ে যায়। স্যাম পালিয়ে এক বনে গিয়ে থামে।

স্যামের পিছনে পিছনে ড্যানিশ আসলে স্যাম ড্যানিসের মাথায় রড দিয়ে আঘাত করে। আর ড্যানিস তার ছুড়ি দিয়ে স্যামের পেটে ঢুকিয়ে দেয়। স্যাম ঐ খান থেকে পালিয়ে যেতে থাকে।

এ জায়গায় থেমে স্যাত তার পেটের কাটা স্থান দেখতে থাকে। ঠিক তখন স্যাম দেখতে পায় ড্যানিসের স্বামী তার সামনে। এটা দেখে স্যাম ভয়ে ঐখান থেকে পালিয়ে যেতে থাকে। আর স্যামের পিছনে পিছনে ড্যানিশের স্বামী ও আসতে থাকে।

স্যাম দৌড়াতে দৌড়াতে এক সময় একটা ছোট ডালের সাথে বারি খেয়ে নিচে পড়ে যায়। স্যাম এতে আরো অসুস্থ হয়ে পড়ে। স্যাম ওঠে দাড়িয়ে দেখে সে যেখানে ড্যানিশ কে রড দিয়ে মারছে স্যাম আবার সেখানেই চলে আসছে।

এবার স্যাম অনেক ভয় পায়। স্যাম আবার হাটতে হাটতে একটা রাস্তায় ওঠে। রাস্তা দেখে স্যাম সাহায্যের জন্য সামনে গেলে একটা বাড়ি দেখতে পায়। স্যাম ঐ বাসায় নক করলে কেউ রেসপন্স করে না। 

স্যাম ঘরে ঢুকে মেডিসিন খুঁজতে থাকে। স্যাম ঘরে ঢুকার সাথে সাথে ঘরের দরজা একা একাই বন্ধ হয়ে যায়।

স্যাম ওষুধ খুঁজতে থাকলে তখন ই ঐ বাসার লোক গাড়িতে করে আসে। স্যাম জানালা দিয়ে দেখতে চায় কোন লোকের বাসা এটা। স্যাম দেখতে পায় এটা ড্যানিস ও তার স্বামীর বাসা।

ড্যানিস আর তার স্বামী ঘরে ডুকলে স্যাম তাদের গোসল খানায় লুকিয়ে তাদের কথা বার্তা শুনতে থাকে। একসময় ড্যানিসের স্বামী বাসা থেকে বের হয়ে গিয়ে এক স্থানে গিয়ে থামে। স্যাম মনে করে তাকে হয়ত দেখে ফেলেছে । 

স্যাম তখন তাদের স্টোর রুমে গিয়ে লুকিয়ে থাকে। সেখানে স্যাম একটি দরজায় ফুটো দেখতে পায়। সেখান দিয়ে স্যাম দেখতে পায় ড্যানিসের এক বন্ধু তাদের বাসায় আসছে।

স্যাম স্টোর রুমে একটি লাইট খুঁজে পায়। লাইট জ্বালিয়ে স্যাম দেখতে পায় অনেক গুলো মানুষের আইডি। যাদের সবাই কে ড্যানিশ ও তার স্বামী কিডন্যাপ করেছে।

স্যাম একটা সুই খুঁজে পেয়ে তার পেটে সেলাই করে নেয়। রাতে ড্যানিশ ও তার স্বামী ও তাদের বন্ধু মিলে প্রচুর মদ পান করে।

এক সময় মদ শেষ হয়ে গেলে তাদের বন্ধু মদ আনার জন্য স্টোর রুমের দিকে যায়। সে স্যাম কে দেখে ফেলে। সে গিয়ে ড্যানিশ ও তার স্বামী কে বলে যে সে কাউকে দেখেছে।


ড্যানিশের স্বামী এতে পাত্তা দেয় না। সে বলে হয়ত বেশি মদ খাওয়ার ফলে স্বপ্ন দেখছে। ড্যানিসের স্বামী তার বন্ধু কে বলে হয়ত মজা করছে। তখন ড্যানিশের স্বামীকে তার বন্ধু বলে তোমার সব গোপন তথ্য আমি জানি।

এটা শুনে ড্যানিসের স্বামী ভাবে হয়ত তার বন্ধু জেনে গেছে যে সে মানুষ দের কিডন্যাপ করে মেরে ফেলে।তখন ড্যানিসের স্বামী তার বন্ধু কে বলে বলো আমার কি গোপন তথ্য তুমি জানো।

তখন তার বন্ধু বলে যে আমি তো মজা করছি। ড্যানিসের স্বামী তার বন্ধুর কথা বিশ্বাস করে না। সে তার বন্ধু কে রড দিয়ে আঘাত করে। আঘাত করতে করতে তাকে মেরে ফেলে। 

স্যাম সবই দরজার ফুটো দিয়ে দেখে আরো ভয় পেয়ে যায়। এরপরে ড্যানিসের স্বামী একটা চেইনসো (Chainsaw) দিয়ে তার বন্ধু কে টুকরো টুকরো করে ফেলে।

ড্যানিসের স্বামী তার বন্ধু কে টুকরো টুকরো করে গাড়িতে তুলে ফেলে দিতে যায়। স্যাম দরজা খুলার চেষ্টা করে কিন্তু দরজা বন্ধ ছিলো। স্যাম একটা ফোন খুঁজে পায়। তারপরে পুলিশ কে ফোন দেয়।

কিন্তু স্যাম পুলিশ কে কোন জায়গার কথা বলবে সেটাই জানে না আর তার ফোন টা ও চার্জ শেষ হয়ে আসে।

ড্যানিসের স্বামী তার বন্ধুর লাশ ফেলতে চলে যাওয়ায় বাসা এখন ড্যানিস বাসায় থাকে। ঠিক তখন স্যাম তার ছোট বোন কে দেখতে পায়। ড্যানিস একটি ছুড়ি নিয়ে স্যামের বোন কে মারতে আসে। 


স্যাম চোখের সামনে তারই ছোট বোনের মৃত্যু দেখতে থাকে কিন্তু স্টোর রুমের দরজা বন্ধ থাকায় স্যাম তার বোন কে রক্ষা করার জন্য কিছুই করতে পারে না। 

এসব দেখতে দেখতে ড্যানিস এক সময় জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে ড্যানিস বাসায় একা ঠিক তখন ড্যানিশ বুঝতে পারে বাসায় কোন গড়বর আছে। ড্যানিস ভয় পেয়ে যায়। 

ড্যানিশ বাসা থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ঘরের দরজা বন্ধ থাকায় ড্যানিস বের হতে পারে না। ঠিক তখনই একটা শয়তানী ক্ষমতা ড্যানিশের মধ্যে এসে পরে।

এরপরে ড্যানিসের স্বামী বাসায় এসে দেখতে পায় তার স্ত্রী ড্যানিস এক স্থানে দাড়িয়ে আছে। এভাবে দেখে ড্যানিসের স্বামী ড্যানিস কে বলে এখানে কি করছ দাড়িয়ে দাড়িয়ে ঠিক আছো তো তুমি।

ড্যানিশ তার স্বামীর দিকে তাকালে ড্যানিসের স্বামী দেখতে পায় ড্যানিসের চোখ একদম লাল হয়ে আছে। আর তখন ড্যানিশের হাতে থাকা ছুড়ি দিয়ে নিজের গলা নিজেই কাটতে থাকে।

ড্যানিসের স্বামী এসব দেখে জ্ঞান হারিয়ে যাবে। ঠিক তখনই ড্যানিসের স্বামী স্টোর রুম থেকে অদ্ভুত শয়তানের আওয়াজ শুনতে পায়। 

ড্যানিসের স্বামী চেক করার জন্য স্টোর রুমের দিকে যেতে থাকে। যখন ড্যানিসের স্বামী স্টোর রুমের দরজা খুলে তখন অনেক জোরে জোরে শয়তানী আওয়াজ শুনতে থাকে।

এসব শুনে ড্যানিসের স্বামী খুব ভয় পেয়ে যায়।সে কুড়াল নিয়ে দরজা ভেঙে বের হতে যাবে ঠিক তখনই শয়তানী ক্ষমতা তাকে নিচে ফেলে দেয়। সে অনেক ব্যথা পায়।

যখন সে জ্ঞান ফিরে তখন সে ওঠে দাড়িয়ে দেখতে পায় সে যেসব মেয়েদের কে মেরেছে তদের সবার আত্মারা বদলা নিতে ড্যানিসের স্বামীর দিকে আসতে থাকে।

এদিকে স্যাম জ্ঞান ফিরে ওঠলে শয়তানী ক্ষমতা তার দরজা খুলে দেয়। স্যাম বাইরে বেরিয়ে আসলে তার ছোট বোন কে দেখতে পায়। তখন একটি আত্মা স্যামের দিকে এগিয়ে আসে।

এগিয়ে এসে স্যাম কে বলে তুমি তো স্টোর রুমেই মারা গেছো। স্যাম তাকিয়ে দেখে তার মৃত লাশ স্টোর রুমে পড়ে আছে। আত্মাটা স্যাম কে বলে যে যে তুমি বাইরে বেরিয়ে এসেছো এটা তোমার আত্মা।

পরের দিন পুলিশ ড্যানিসের বাসায় এসে সব লাশ গুলো দেখতে পায়। পুলিশ স্যামের লাশ টাকে দেখতে পায়। 

ঠিক তখনই স্যামের চোখ দুটো খুলে যায়। স্যাম মরেনি। কিন্তু স্যামের চোখ দুটো লাল হয়ে আছে। স্যামের শরীরে শয়তানী ক্ষমতা আছে।


আসলে স্যামের আত্মা স্যামের শরীরে ফিরে এসেছে। এখন স্যাম ঐ সকল লোকদের বদলা নিবে যারা তার ও তার বোনের মত লোকদের ধরে, কিডন্যাপ করে মেরে ফেলে। 

এভাবেই শেষ হয় ইনার ডেড মুভি।

-----------------------The-End---------------

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ